বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : আগামী মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বাংলাদেশের সেই সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

Manual5 Ad Code

দেশটিতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর করবে কিনা শ্রীলঙ্কা, এমন আলোচনা উঠছিলো বারবার। তবে প্রাথমিক স্কোয়াড ঘোষণার মাধ্যমে সেই আলোচনা থমকে দিলো দ্বীপরাষ্ট্রটি।

লঙ্কানদের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ২৩ সদস্য। যেখান থেকে সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে আসবে ১৮ জন ক্রিকেটার। সর্বশেষ সিরিজে স্কোয়াডে থাকা লাহিরু থিরিমান্নে ও চারিথ আসালাঙ্কা প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন।

তবে চমকে দেওয়ার মতো বিষয় হচ্ছে, শ্রীলঙ্কার ঘরোয়া চারদিনের টুর্নামেন্টে অসাধারণ ফর্মে থেকে সর্বোচ্চ রান করা কামিন্দু মেন্ডিসের জায়গা হয়নি প্রাথমিক স্কোয়াডে। এদিকে দলে ডাক পেয়েছেন রোশেন সিলভা ও ওশাদা ফার্নান্দো।

Manual2 Ad Code

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত থাকা সিরিজটির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সাগরিকায়। ১৫ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় ম্যাচটি ২৩ মে মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ শুরু হবে। সিরিজটি খেলতে শ্রীলঙ্কা ৮ মে বাংলাদেশে আসার কথা রয়েছে।

শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড

Manual3 Ad Code

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিল মিশারা, কুশল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ শিরাজ, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া, জেফরে ভেন্ডারসে, লাকশিথা মুনাসিংহা ও সুমিন্দা লক্ষণ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code