নেইমার ভেবেছিলেন তার বিশ্বকাপ শেষ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: নেইমারের উপস্থিতি মাঠে কতটা প্রভাব ফেলে তার প্রমাণ তো গতকালকেই দেখা গেছে। সাম্বার ছন্দে শেষ আটে যাওয়ার পথে দ.কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলটি ছিল তার। অথচ গোড়ালির চোটে তার বিশ্বকাপই প্রায় শেষ হতে বসেছিল! ব্রাজিলের প্রাণভোমরা নেইমার স্বীকার করেছেন, এমন আশঙ্কা ঘিরে ধরেছিল তাকেও।

Manual5 Ad Code

নেইমারের সর্বশেষ ম্যাচটা ছিল ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে। সেদিন গোড়ালিতে মারাত্মক আঘাত পাওয়ার পর খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলা ছাড়া উপায় ছিল না। ওই সময়ের অভিজ্ঞতা নিয়ে নেইমার বলেছেন, ‘যে রাতে আঘাত পেলাম, সেটা আমার জন্য ভীষণ কঠিন ছিল। কারণ মাথায় অনেক দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছিল- শঙ্কা, ভয়। কিন্তু আমার সতীর্থ ও পরিবার সমর্থন দিয়ে গেছে।
গোড়ালি ফুলে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের খেলা হয়নি। তার পরেও শেষ ষোলো নিশ্চিতে সেটি বাধা হতে পারেনি। তবে শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারের লজ্জা ঠিকই পেতে হয়েছে। নেইমার জানিয়েছেন, অপ্রত্যাশিত চোটের পর খুব কেঁদেছিলেন তিনি, ‘ওই সময় মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করছিলাম। যদিও সেটি ছিল ভীষণ কঠিন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code