জয় দিয়ে শীর্ষে ফিরলো রিয়াল মাদ্রিদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: আগের ম্যাচে পয়েন্ট হারালেও রিয়াল মাদ্রিদের জয়ের ধারায় ফেরা ভীষণ জরুরি ছিল। কারণ, ১৬ অক্টোবর এল ক্লাসিকো! তার আগে গেতাফেকে ১-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোস।ম্যাচ শুররু তিন মিনিটেই দলকে লিড এনে দেন ডিফেন্ডার এদের মিলিতাও। লুকা মদ্রিচের কর্নার থেকে লাফিয়ে হেড করে জালে বল পাঠিয়েছেন। তার পর থেকে চাপ নিয়ে খেলেছে রিয়াল মাদ্রিদ। বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায় তা। প্রথমার্ধে পেনাল্টিও আবেদন করেও ব্যর্থ হয়েছে। পেনাল্টি এরিয়ায় ভিনিসিয়ুস জুনিয়রকে ফেলে দিয়েছিলেন লুইস মিলা। কিন্তু ভিএআর পরীক্ষায় বাতিল হয়ে যায় সেই আবেদন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code