কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানোর কারণ জানালেন গাঙ্গুলী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই স্বেচ্ছায় বিশ্বকাপ শেষে নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন বিরাট কোহলি। কিন্তু বিশ্বকাপ শেষে তাকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে দেওয়ার কারণ প্রসঙ্গে বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, সাদা বলের ক্রিকেটে আমরা দুইজন ভিন্ন অধিনায়ক রাখব না, সেটা আগেই নিশ্চিত ছিল। সেই কারণেই রোহিত শর্মাকে এক দিনের ক্রিকেটেও অধিনায়ক করা হয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেই হতো।

Manual2 Ad Code

এক প্রশ্নের জবাবে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ বলেন, দল নির্বাচনের পর বিরাটের সঙ্গে অবশ্যই কথা হয়েছে। ওর সঙ্গে কথা বলে মনে হলো, কোথাও কোনো সমস্যা নেই। সব কিছু ঠিক আছে।

ভারতীয় দলের পাইপলাইন আরও মজবুত করতে জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) ওপর বাড়তি নজর দিচ্ছে ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে সৌরভ বলেন, এটা ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইন। তাই এনসিএ-কে বাড়তি গুরুত্ব দিতেই হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code