দুই যুগ পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে টাইগাররা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বেহাল দশার মাঝেও বড় খবর হচ্ছে সাদা পোশাকে ম্যাচ বাড়ছে টাইগারদের। সামনের পাঁচ বছরের (২০২৩-২৭) এফটিপিতে ন্যূনতম ৪০টি টেস্ট খেলতে পারে বাংলাদেশ।

যার মধ্যে অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট খেলার মতো কথা রয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন ২০২৭ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। আর তা হলে, দুই যুগ পর দেশটিতে টেস্ট খেলার সুযোগ মিলবে টাইগারদের।

টেস্ট আঙিনার বড় দলগুলোর বিপক্ষে সচরাচর খেলা হয় না বাংলাদেশের। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ভারতের বিপক্ষে লম্বা সময় পর টেস্ট সিরিজ খেলার সুযোগ মেলে টাইগারদের। তবে নতুন এফটিপিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক বছরের ব্যবধানে দুই বার টেস্ট সিরিজে দেখা হওয়ার কথা জানিয়েছে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

Manual6 Ad Code

আইসিসির সভা থেকে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘অস্ট্রেলিয়া ২০২৭ সালে দুটো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। যদিও এখনো নিশ্চিত হয়নি। এদিকে ২০২৬ সালে ওরা আসবে।’

Manual1 Ad Code

যদি দুটো সিরিজ হয়, তবে দুই যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা হবে বাংলাদেশের। এর আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যায় টাইগাররা। সেবার অবশ্য দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফেরে বাংলাদেশ।

Manual2 Ad Code

এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসলে দলটির বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে জয় দেখে বাংলাদেশ। যদিও সেবার সিরিজটি ১-১ সমতায় ড্র হয়। এরপর ২০২০ সালে আবার বাংলাদেশে আসার কথা ছিল অজিদের। তবে সিরিজটি বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code