আবারও বার্সার বিরুদ্ধে নেইমারের মামলা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

আনুগত্য বোনাস পেতে সাবেক ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে আবারও মামলা ঠুকেছেন দলটির সাবেক ফরোয়ার্ড নেইমার। ২০১৭ সালে বার্সা ছেড়ে পিএসজি চলে যাওয়ায় স্প্যানিশ ক্লাবটি চুক্তি অনুযায়ী বোনাসটি দেয়নি তাকে। সে অর্থ পেতে আবারও ক্লাবটির বিরুদ্ধে মামলা করেছেন ব্রাজিল তারকা।

Manual4 Ad Code

স্প্যানিশ সংবাদ মাধ্যম এল মুন্দো জানাচ্ছে, এবারের মামলায় নেইমার চাচ্ছেন ৩.৫ মিলিয়ন ইউরো। গেল দলবদলেই পিএসজি ফরোয়ার্ডের বার্সায় ফেরা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। তার মাস ছয়েক না ঘুরতেই এ মামলার ফলে ধারণা করা হচ্ছে বার্সেলোনায় নেইমারের ফেরার পথে বড়ো একটা বাঁধাই সৃষ্টি হলো।

অবশ্য গেল দলবদলে নেইমারের বার্সায় ফেরার যতো গুঞ্জন ছিল তাতে শোনা যাচ্ছিল নেইমার বার্সায় ফিরলে সব ধরনের মামলা তুলে নেবেন। মামলার তদন্ত প্রক্রিয়া এখনো শুরু হয়নি।

 

Manual7 Ad Code

বার্সেলোনার বিপক্ষে এটিই নেইমারের একমাত্র দাবি নয়। চুক্তির ধারা অনুযায়ী ১ লাখ ইউরো সমান অর্থের আরেকটি বোনাস পাওয়ার জন্যও ক্লাবটির বিপক্ষে আইনি লড়াই লড়ছেন ব্রাজিল তারকা।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code