মালয়েশিয়াকে ৬ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: কিছু দিন আগে এশিয়ান কাপের বাছাই পর্বে মালয়েশিয়ার কাছে হেরেছিল জামাল ভূঁইয়ারা। মেয়েদের খেলাতে দেখা গেলো উল্টো চিত্র! ফিফা প্রীতি ম্যাচে র‌্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়াকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। ডিফেন্ডার আঁখি খাতুনের জোড়া গোলে স্বাগতিকরা ৬-০ গোলে বিধ্বস্ত করেছে অতিথিদের। বাকি চারটি গোল করেছেন সাবিনা খাতুন, সিরাত জাহান স্বপ্না, মনিকা চাকমা ও কৃষ্ণা রানী সরকার। অথচ ২০১৭ সালে সিঙ্গাপুরে মেয়েদের তিন জাতির টুর্নামেন্টে এই মালয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদে। পাঁচ বছরের ব্যবধানে বড় ব্যবধানে জিতে লাল-সবুজ দল মধুর প্রতিশোধই নিলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code