ইসলাম ধর্ম গ্রহণ করলেন দ.আফ্রিকান ক্রিকেটার বিয়র্ন ফরচুন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual5 Ad Code

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার বিয়র্ন ফরচুন। বিষয়টি নিশ্চিত করেছেন ফরচুন নিজেই। এ নিয়ে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক স্টোরি শেয়ার করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পবিত্র রমজান মাসে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন ফরচুন। ইসলাম ধর্ম গ্রহণ করে ফরচুনের নাম এখন ইমাদ। নিজের ইচ্ছায়ই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা গেছে। তার স্ত্রী আগে থেকেই ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। ফরচুনের স্ত্রীর নাম মিশেক এসেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code