করোনামুক্ত মহিলা ফুটবল দলের পাঁচ ফুটবলার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual3 Ad Code

গত ১২ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন জাতীয় মহিলা ফুটবল দলের পাঁচ ফুটবলার। এর পর থেকে তারা ছিলেন আইসোলেশনে। অবশেষে আজকেই করোনা মুক্তির খবর পেয়েছেন কৃষ্ণা-মনিকারা। নতুন করে করোনা পরীক্ষাতে নেগেটিভ ফল এসেছে সবার। এর ফলে কাল সোমবার থেকে কৃষ্ণা রানী সরকার, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, নিলুফা ইয়াসমিন নীলা ও আনাই মোগিনীদের অনুশীলনে নামতে কোনও বাধা থাকলো না। এই সময়ে অবশ্য সেই পাঁচজনের সংস্পর্শে থাকা আটজন খেলোয়াড়ও আইসোলেশনে ছিলেন। তবে তাদের মাঝে কোনও উপসর্গ ছিল না। নতুন পরীক্ষায় তারাও নেগেটিভ হয়েছেন। এরা হলেন- রুপনা চাকমা, শামসুন নাহার, মাশুরা পারভিন, মারিয়া মান্ডা, সুরোধানী কিসকু, তহুরা খাতুন, সানজিদা ও নওশান জাহান নিতি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code