বাবর আজমকে গরুর সঙ্গে তুলনা শোয়েবের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ ১–১ ড্র করেছে পাকিস্তান। সে সিরিজে অবশ্য জেতার দারুণ সুযোগ ছিল পাকিস্তানের সামনে। শেষ ম্যাচে আগে ব্যাট করে ১৯০ রান তুলে ইংল্যান্ডের বিপক্ষে ৫ রানের জয় দেখেছে সফরকারিরা। তবে ৩০ আগস্ট দ্বিতীয় টি–টোয়েন্টিতে ১৯৫ রান করেও হার নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

Manual1 Ad Code

সেই ম্যাচের পর অধিনায়ক বাবর আজমের কড়া সমালোচনা করেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে বাবরকে গরুর সঙ্গে তুলনা করে শোয়েব বলেছিলেন, ‘বাবর আজমকে দেখে আমার মনে হয়েছে, সে যেন হারিয়ে যাওয়া গরু। সে মাঠে ছিল, কিন্তু জানত না কী করতে হবে। তার নিজে থেকে সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ। আর তা করতে পারলে ভবিষ্যতে সে ভালো অধিনায়ক হতে পারবে।’

সাবেক কিংবদন্তির এমন মন্তব্য পছন্দ হয়নি পাকিস্তানের বর্তমান সীমিত ওভারের অধিনায়কের। তিনিও শোয়েবের কথার জবাব দিয়েছেন। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে ভুল দাবি করেন বাবর। পাকিস্তানের রঙিণ পোষাকের এই অধিনায়ক বলেন, ‘‘আপনার হয়তো মনে হয়েছে, আমার সিদ্ধান্তগুলো অন্য আরেকজনের পরামর্শে নেওয়া। তাহলে বলবো, আপনার ধারণা ভুল।’

Manual7 Ad Code

মাঠে সিনিয়র ক্রিকেটারদের থেকে পরামর্শ নিতে দেখা গেছে বাবরকে। নিজেও সেই প্রসঙ্গ টেনে এনে সাবেক এই পেসারকে বাবর আজম আরও বলেন, ‘আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন। তারা আমাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। তবে মাঠে চূড়ান্ত সিদ্ধান্তটা আমিই নিই।’

Manual3 Ad Code

২৫ বছর বয়সী বাবর ইংল্যান্ড সিরিজ নিয়ে দুটি সিরিজে অধিনায়কত্ব করলেন। ফলে এখনো নেতৃত্ব শিখছেন দাবি করে বাবর আজম আরও যোগ করেন, ‘সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নেওয়াটা আমার জন্য শেখার বিষয়। এসব পরামর্শ মাঠে আমাকে ভাল সিদ্ধান্ত নেওয়া শেখাবে। বোলার ও দলকে কিভাবে সামলাতে হবে সেটা ভালোভাবে শিখতেও সাহায্য করবে।’

গত জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে নেতৃত্বে অভিষেক ঘটে বাবর আজমের।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code