ইসির সংলাপে যাবে না জেএসডি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিচ্ছে না জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। বৃহস্পতিবার দলটির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২৪ জুলাই ইসির সঙ্গে এ দলটির সংলাপ হওয়ার কথা ছিল। উত্তরায় নিজের বাসায় স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘আগামী দ্বাদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া রাষ্ট্রের স্থিতিশীলতার প্রশ্নেই জরুরি। অন্যথায় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে অভ্যন্তরীণ স্থিতিশীলতায় চরম ঝুঁকি সৃষ্টি হবে এবং ভূ-রাজনীতিতে প্রতিরক্ষা ব্যবস্থাসহ রাষ্ট্রের নিরাপত্তাও হুমকিতে পড়বে। তিনি আরও বলেন, ‘কর্তৃত্ববাদী দলীয় সরকার ক্ষমতায় রেখে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না।

Manual3 Ad Code

ফলে সরকারের অধীন ও অধীনস্থ থেকে নির্বাচন কমিশনের প্রস্তাবিত রোডম্যাপ ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারবে না। নির্বাচন কমিশনের সংলাপ পাতানো নির্বাচনের নাটক। এ সময় আরও বক্তব্য দেন- দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব এবং কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code