বর্ণাঢ‍্য আয়োজনে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক-২০২৬ উদযাপিত। 

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: সোমবার যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির “জেমস সি নেলসন পার্কে” গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন এর রজত জয়ন্তী পিকনিক -২০২৬ অনুষ্ঠিত হয়

বর্ণাঢ‍্য আয়োজনে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক-২০২৬ উদযাপিত।

সংগঠনের সভাপতি জনাব আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার খাজা আফজাল হোসেন ও এডভোকেট দীপক চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠান মালার প্রথম পর্বে দুপুর ৩ ঘটিকায় ২৫টি বেলুন ও প্লেকার্ড উড়িয়ে উভয় দেশের জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ‍্যমে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

Manual6 Ad Code

প্রথম পর্বের উদ্বোধনী আনুষ্ঠানিকতায় হাজী আব্দুর রকিব সাহেব এর পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ‍্যমে অনুষ্ঠিত অনুষ্ঠান এ প্রধান অতিথির বক্তব‍্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ রফিক উদ্দিন, উদ্বোধনী বক্তা হিসাবে বক্তব‍্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন । তিনি বলেন, সংগঠনকে গতিশীল করতে হলে নতুন প্রজন্মের নেতৃত্বকে সংগঠনের হাল ধরার সুযোগ করে দিতে সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে । বিশেষ অথিতি হিসাবে বক্তব‍্য রাখেন সংগঠনের উপদেষ্টা লুৎফুর রহমান, মনাফ আহমদ বাবুল , ডিজিএম জয়নাল আহমদ, খাজা শাহাব আহমদ, সফিকুর রহমান, ওলিউর রহমান, অধ‍্যাপক আমিনুল হক , তাজুল ইসলাম, সাইফ উদ্দীন ভূইয়া, অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, ফায়জুর রহমান, দিলোয়ার হোসেন , আব্দুর রহিম ও কাউন্সিলম‍্যান কামরুল হাসান ।

Manual4 Ad Code

মধ‍্যান্নভোজের পর ২য় পর্বের অনুষ্ঠান মালায় উপস্হিত ছিলেন প্রফেসর এম মোস্তফা কামাল , কাউন্সিলম‍্যান আবু মুসা, কাউন্সিলম‍্যান নাঈম চৌধুরী, ভাইস চেয়ারম‍্যান তাহমিনা আক্তার লিমা , এডভোকেট আজম মাসুম, ফয়সল ইসলাম, ফয়সল আহমদ, সাংবাদিক তুফায়েল রাজা , সাংবাদিক মাহমুদুল হক লিটু, সাংবাদিক ফয়সল আহমদ মুন্না, সাংবাদিক রানা , সাংবাদিক সাহেদ আহমদ, সাংবাদিক সুলায়মান আহমদ, সাব্বির খান, খোকন আহমদ , আলী রাজা রাজু, লন্ডন থেকে আগত বদরুল আলম , সালাউদ্দীন, হারুন চৌধুরী, খলকুর রহমান, তারেক আহমদ ,সালেহ রাজেল ও আব্দুল বাছিত । আরো উপস্হিত ছিলেন গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েসনের নেতৃবৃন্দের মধ‍্যে সর্ব জনাব খাজা নুরুদ্দীন , আব্দুর রহমান, কয়েস আহমদ, মুজিবুর রহমান, ডাঃ এমদাদুর রহমান , আশরাফুল ইসলাম , আশরাফুল আম্বিয়া, নজরুল ইসলাম ,সাব্বির আহমদ, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, বদরুল আলম, আনোয়ার হোসেন, আবু উবায়দা, আজিজুল হক, আজিজুর রহমান , আব্দুস শহীদ, আবু তোয়াহের, শামছুল আলম, জালাল উদ্দীন, রমিজ উদ্দীন , গোলাম আজম মাসুক, আমিনুল ইসলাম , নিজাম উদ্দীন , মোং শুয়াইব , হেলাল আবেদীন , আবুল খালিক, কয়েছ আহমদ, মাহদী, মাহবুব রহমান মাহদী, রাজু আহমদ, সফিকুল ইসলাম রুবেল, আহমদ সাদী প্রমূখ সপরিবারে উপস্হিত ছিলেন । এছাডাও মহিলা নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানের তৃতীয় পর্যায়ে শিশু কিশোর পুরুষ ও মহিলা সহ ২৫ টি ইভেন্টে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশ গ্রহণ করেন । ১ম, ২য় ও ৩য় সহ মোট ১০০ জন বিজয়ীকে সংগঠনের পক্ষ হতে আকর্ষনীয় পুরষ্কার দ্বারা পুরস্কৃত করা হয় এবং সংগঠনের ২৮ তম বার্ষিকী উপলক্ষে ১টি কেক এবং রজত জয়ন্তী উপলক্ষে ১টি কেক কেটে অনুষ্ঠানকে স্মরণীয় করা হয় । উপচে পডা দর্শক ও অথিতিদের মধ‍্যে সর্বশেষ আয়োজন রাফেল ড্র এর মাধ‍্যমে ফ্রিজ, টিভি, ল‍্যাপটপ সহ আরও ১৫ টি আকর্ষনীয় পুরষ্কার বিজয়ীদের মধ‍্যে প্রদান করা হয় ।

Manual7 Ad Code

সমাপনী বক্তব‍্যে সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সংগঠনের এক ঐতিহাসিক মূহূর্তে আমি সংগঠনের দায়িত্বে থাকায় নিজেকে ভাগ‍্যবান ও ধন‍্য মনে করছি । সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতা ও অক্লান্ত পরিশ্রমে ঐতিহাসিক রজত জয়ন্তী পিকনিক উদযাপন করতে পেরে প্রবাসী জৈন্তিয়াবাসী আনন্দিত ও গর্বিত ।

Manual6 Ad Code

সিলেট জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগন্জ উপজলার আমেরিকা প্রবাসীদের নিয়ে ১৯৯৮ সালে প্রতিষ্ঠত সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত সকল নেতৃবৃন্দ কে ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জানান । তিনি আরো বলেন তাদের বদৌলতে আজ আমরা রজত জয়ন্তি পিকনিক- ২০২৬ পালন করছি । সংগঠনের উত্তোরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন |

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code