সোনামসজিদ বন্দরে পাথর আমদানি শুরু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ):
এক মাস বন্ধ থাকার পর গতকাল(আজ) মঙ্গলবার থেকে আবারো শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে বলে জানিয়েছে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু।তিনি জানান গত ১৫ ডিসেম্বর জিরো পয়েন্টে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতৃবৃন্দ ও ভারতের মহদিপুর এক্সপোর্টার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে ভারত থেকে পাথর আমদানির ক্ষেত্রে জটিলতা নিরসনের জন্য আলোচনার হয় এবং গত সোমবার রাত ১০টার দিকে মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার এসোসিয়েশনের সভাপতি নিখিল ঘোষ মুঠো ফোনে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারকের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবুকে সকল জটিলতা নিরসন হয়েছে। ফলে মঙ্গলবার দুপুর থেকে পাথর আমদানি শুরু হয়েছে বলে তিনি জানান ।

Manual4 Ad Code

গত সোমবার স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সাথে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের নেতৃবৃন্দের সাথে আমদানিকৃত পাথরের ট্যারিফ পরিশোধের সমস্যা নিয়ে কয়েক দফা আলোচনা শেষে সমাধান হয়েছে। ফলে পাথর আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক, পানামার সাথে আমদানিকারকদের আর কোন জটিলতা না থাকায় আজ মঙ্গলবার ভারতের মহদিপুর বন্দর এলাকায় আটকে পড়া পাথর বোঝাই ট্রাকগুলো সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে। আমদানিকৃত পাথরের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী স্থলবন্দর কর্তৃপক্ষকে ট্যারিফ ফি পরিশোধ করে আমদানিকারকেরা পানামা পোর্ট থেকে পাথরভর্তি ট্রাক তাদের নিজস্ব ইয়ার্ডে নিতে পারবে। উল্লেখ্য, পাথর আমদানির নিরসন নিয়ে গত ১৩ ডিসেম্বর শুক্রবার স্থানীয় সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট ব্যবসায়ীর একটি টিম ভারতের পশ্চিম বাংলার মালদাহ জেলা ম্যাজিস্ট্রেটের সাথে সাক্ষাত করে মহদিপুর স্থলবন্দরে পাথর রপ্তানির ক্ষেত্রে জটিলতা নিয়ে আলোচনা করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code