আফিফের ‘প্রথম’ সেঞ্চুরিতে আবাহনীর দারুণ জয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ হোসেন ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ সময় কাটাচ্ছেন। বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তার ১১১ রানের সুবাদে বড় জয় পেয়েছে ঐতিহ্যবাহীরা।

Manual3 Ad Code

আফিফের সেঞ্চুরিতে আবাহনী ২৮৫ রান সংগ্রহ করে। জবাবে প্রাইম ব্যাংক থেমেছে ২৪৩ রানে। তাতে ৪২ রানের জয়ে শিরোপার কাছে পৌঁছে গেছে আবাহনী।

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৪ রানে ওপেনার শাহাদাত হোসেন দিপুকে (৫) হারায় প্রাইম ব্যাংক। দ্বিতীয় উইকেটে প্রান্তিক নওরোজ নাবিল ও জাকির হাসান ৬৮ রানের জুটিতে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেছেন। জাকির ৫১ বলে আউটের পর দ্রুত মোহাম্মদ মিঠুন (১৬), নাসির হোসেন (০) ও আল আমিন জুনিয়র (২৬) বিদায় নিলে চাপে পড়ে যায় তারা। এরপর সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলা নাবিলও ফিরলে প্রতিরোধ গড়ার মতো ছিল না আর কেউ। ৭৪ বলে ৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান নাবিল। মিডল অর্ডারে প্রত্যাশিত পারফরম্যান্স না থাকায় প্রাইম ব্যাংককে ৪৫.৪ ওভারে ২৪৩ রানে থামতে হয়েছে। মিডল অর্ডারে নামা অলক কাপালি ৪০ বলে ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code