ত্রিপুরার বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২২

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ২২ জনে দাঁড়িয়েছে । এখন পর্যন্ত ৬৫ হাজার ৪শ’ জন মানুষকে ৪৫০টি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) এসব তথ্য দিয়েছে রাজ্য সরকারের ত্রাণ, পুনর্গঠন ও দুর্যোগ ব্যবস্থপনা অধিদফতর। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টিপাত ও বন্যায় দুই হাজার ৩২টি স্থানে ভূমিধস হয়েছে। এরমধ্যে এক হাজার ৭শ’৮৯ টিতে উদ্ধারকাজ চালানো হয়েছে। অন্যান্য স্থানেও পুনরুদ্ধার কাজ চলমান আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ১১ টি দল ও সেনাবাহিনীর ৩টি কলাম উদ্ধারকাজে নিয়োজিত আছে। এছাড়া, বিমান বাহিনীর ৪টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code