নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: একের পর এক আগুনের ঘটনা রাজনৈতিক নাশকতা কিনা, সেটা খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান।

Manual1 Ad Code

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামের নেতৃত্বে গঠিত ৯ সদস্যের তদন্ত কমিটি খুব শিগগির প্রতিবেদন জমা দেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Manual2 Ad Code

তিনি বলেন, ‘তদন্তে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকদের জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে।’ তবে সেই বিশেষ রাজনৈতিক দলের কোনও নাম উল্লেখ করেননি তিনি।

Manual8 Ad Code

সম্প্রতি রাজধানীর বঙ্গবাজার আগুনের ঘটনার দুদিন পর ৬ এপ্রিল মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এই ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই কমিটিই পরবর্তী ও আগে ঘটে যাওয়া আগুনের ঘটনাগুলো তদন্ত করবে। এ কমিটির কো-অপ্ট সদস্য হিসেবে কাজ করছেন ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রতিনিধি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর প্রতিনিধি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code