৫ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার কেনার সিদ্ধান্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: বিদ্যুতের ৫ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার সিস্টেমসহ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য এই প্রি-পেইড মিটার কেনা হবে। এ জন্য ব্যয় হবে ১ হাজার ২৩৫ কোটি ১৩ লাখ ২২ হাজার ৫০৩ টাকা।

Manual1 Ad Code

বুধবার (১২ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual7 Ad Code

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, ‘বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৫ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার সিস্টেমসহ যৌথভাবে জেভিসিএ অব ওসিইউলিন টেক বিডি লিমিটেড এবং এসকিউ ওয়ারার অ্যান্ড ক্যাবল কোম্পানি লিমিটেড থেকে ১ হাজার ২৩৫ কোটি ১৩ লাখ ২২ হাজার ৫০৩ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।’

Manual8 Ad Code

এছাড়া বিদ্যুৎ মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক যৌথভাবে এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ওসান গ্রুপ লিমিটেড থেকে ৩০ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৮০০ টাকায় ১০ হাজার সিটি/পিটি রেটেড অন-লাইন থ্রি-ফেজ স্মার্ট মিটার সিস্টেমসহ ‘টার্ন-কি’ ভিত্তিতে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code