সংসার করতে নিউইয়র্কে জাপানের রাজকন্যা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: স্বামীর সংসার করতে দেশ ছেড়ে নিউইয়র্কে পাড়ি জমিয়েছেন জাপানের রাজকন্যা। সাধারণ পরিবারে বিয়ে হওয়ায় ছাড়তে হয়েছে রাজপরিবারের মর্যাদা। এবার সংসার শুরু করতে দেশ ছাড়লেন জাপানের সাবেক প্রিন্সেস মাকো কোমুরো।

Manual6 Ad Code

গত মাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিয়ে করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আইনজীবী বন্ধু কেই কোমুরোকে। ঐতিহ্য ভেঙে বিয়ে করার কারণে ত্যাগ করতে হয়েছে নিজের রাজপদবি। আর গত রোববার সংসার শুরু করতে স্বামীকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জাপানের সাবেক প্রিন্সেস মাকো কোমুরো।

Manual8 Ad Code

জাপানের টোকিও বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে চড়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন এ যুগল। রাজপদবি কেড়ে নেওয়া হলে কী হবে, মাকো যে রাজকন্যা সেটাতো আর মিথ্যে নয়। তাই মাকোর দেশ ছাড়ার বিষয়টি নজরে ছিল সংবাদমাধ্যমের। তার বিদায়ে বিমানবন্দরে দেখা গেছে সাংবাদিকদের ভিড়।

বন্ধুর সাথে ২০১৭ সালে রাজকন্যার বাগদান হয়েছিল। প্রথাভাঙা এ বিয়ের বিষয়ে আগ্রহ ছিল দেশের মানুষের। বাগদানের পর গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, হবু স্বামীর পরিবার অর্থনৈতিক কষ্টে আছে। রাজকন্যার কী হবে তাহলে, সেই নিয়ে চলছিল জল্পনা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code