এই পতাকার জন্যই তো আমরা খেলছি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: আগের দিন বিকালে সেশেলসকে হারিয়েছে বাংলাদেশ। অনেক দিন পর ম্যাচ খেলতে নেমে তারিক কাজীর গোলে জয় এসেছে। এমন জয়ের পর ফুরফুরে মেজাজে দেখা গেলো জামাল-তপুদের। তার ওপর আজ স্বাধীনতা দিবস। সিলেট জেলা স্টেডিয়ামে তাই ভিন্ন মেজাজে অনুশীলন করেছেন সবাই। মাঠে নামার আগে লাল-সবুজ পতাকা জড়িয়ে অন্যরকম ভালোবাসা প্রদর্শন করলেন সবাই।

Manual7 Ad Code

এমনিতে সবাই লাল-সবুজ জার্সি গায়ে নিয়মিত অনুশীলন করে থাকেন। আজ সবাই মনে করে মাঠে দেশের পতাকা নিয়ে আসেন। অনুশীলন শুরুর ঠিক আগে সবাই মিলে পতাকা সামনে রেখে ছবিও তুললেন। এ যেন দেশের প্রতি তাদের নিখাঁদ ভালোবাসার বহিঃপ্রকাশ।

দলের অন্যতম ডিফেন্ডার তপু বর্মণ নিজের অনুশীলন জার্সিতে জিপিএস ডিভাইস লাগানোর সময় স্বাধীনতা দিবসের কথা ওঠাতেই
বললেন, ‘আমরা সবসময় দেশের জন্য খেলে থাকি। লাল-সবুজ পতাকাই আমাদের প্রাণ। এই পতাকার জন্যই তো আমরা খেলছি। আজ স্বাধীনতা দিবস। তাই দেশের পতাকা নিয়ে মাঠে এসেছি। তা জড়িয়ে সবাই অন্যরকম আনন্দ পেয়েছি।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code