টি-টোয়েন্টির অধিনায়ক হওয়ার জন্য প্রস্তাব পেলেন তামিম

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
স্পোর্টস ডেস্কঃ সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু শুরুতেই দুর্বল স্কটল্যান্ডের কাছে হেরে ক্রিকেট বোর্ড ও সমর্থকদের হতাশায় ডোবান মাহমুদউল্লাহ-মুশফিকরা।

এর পর একের পর এক লজ্জার রেকর্ড ঝুলিতে জমা করতে থাকেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা । ১০০-এর নিচে অলআউট হয়েছে দুবার। নিজেরাই যেন নিজেদের রেকর্ড ভাঙার মিশনে ব্যস্ত ছিলেন লিটন-সৌম্যরা।

সুপার টুয়েলভ থেকে শূন্যহাতে ফিরেছে বাংলাদেশ দল। এমন ব্যর্থতার দায়ভার নিতেই হচ্ছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। বিশ্বকাপে চরম ব্যর্থতার পর টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব মাহমুদউল্লাহর কাঁধে থাকছে কি? সে প্রশ্ন উঠেছে বাংলাদেশ দলের দেশে ফেরার আগেই।

Manual4 Ad Code

এমন পরিস্থিতিতে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে টি-টোয়েন্টি দায়িত্ব নিতে প্রস্তাব দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে তামিমককে টি-টোয়েন্টিরও অধিনায়ক হতে প্রস্তাব দিয়েছেন।

একটি সূত্র জানায়, নেপাল লিগে আঙুলে চোট পাওয়ার পর অনেক দিন মাঠের বাইরে থাকা তামিম শনিবার মিরপুর গ্রাউন্ডে অনুশীলনে নামেন। তার লক্ষ্য— পাকিস্তানের বিপক্ষে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে অংশ নেওয়া। তা ছাড়া জাতীয় ক্রিকেট লিগেও খেলায় অপেক্ষায় তিনি। নিজেকে ফিরে পেতে মাঠে নামলে এদিন তামিমক টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার প্রস্তাব দেন বিসিবিপ্রধান।

Manual1 Ad Code

দীর্ঘ তিন মাস জাতীয় দলের বাইরে তামিম। জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ খেলে আর লাল-সবুজের জার্সি পরেননি তিনি। হাঁটুর চোটের কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনুপস্থিত ছিলেন। দীর্ঘ সময় এ ফরম্যাটে না খেলার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code