ম্যানসিটির বিপক্ষে অনিশ্চিত রিয়ালের রুডিগার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:

ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে অনিশ্চিত রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক আন্তোনিও রুডিগার। এস্পানিওলের কাছে লা লিগায় ১-০ গোলে হারের ম্যাচে প্রথমার্ধে ডান ঊরুতে চোট পেয়েছে মাঠ ছাড়েন রুডিগার।
জার্মান ডিফেন্ডারকে নিয়ে ক্লাব রবিবার বিবৃতি দিয়েছে, ‘রিয়ালের মেডিক্যাল টিমের করা পরীক্ষা শেষে আন্তোনিও রুডিগারের ডান পায়ের পেশিতে চিড় ধরা পড়েছে।’

Manual4 Ad Code

স্প্যানিশ মিডিয়ার রিপোর্ট, অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন রুডিগার। তাতে আগামী সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগা ও ১১ ফেব্রুয়ারি সিটির সঙ্গে প্রথম লেগে পাওয়া যাবে না তাকে।

দীর্ঘদিন ধরে দানি কারভাহাল ও এডার মিলিতাওয়ের অনুপস্থিতির কারণে রক্ষণে ভুগছে রিয়াল। এবার রুডিগার ছিটকে যাওয়ায় বড় ধরনের ধাক্কা খেলো তারা।

Manual2 Ad Code

পেপ গার্দিওলার সিটি ১৯ ফেব্রুয়ারি ফিরতি লেগে মাদ্রিদ ক্লাবের মুখোমুখি হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code