ইংল্যান্ডকে সহজে হারালো ভারত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:

দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে ২৪৮ রানে আটকে দেওয়ার পর শুভমান গিলের সঙ্গে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে জিতলো ভারত৷ ৬৮ বল হাতে রেখে প্রথম ওয়ানডেতে সাফল্য পেলো স্বাগতিকরা।

Manual4 Ad Code

আগে ব্যাটিংয়ে নেমে ফিল সল্ট ও বেন ডাকেটের ৭৫ রানের ওপেনিং জুটিতে ৭৫ রান তোলে ইংল্যান্ড। হার্ষিত রানার দারুণ বোলিংয়ে ১১১ রানে ৪ উইকেট হারায় তারা।

Manual5 Ad Code

জস বাটলার ও জ্যাকব বেথেলের ফিফটি ইংলিশদের টেনে তোলে। ৫২ রান করেন বাটলার, ৫১ রান আসে বেথেলের ব্যাটে।

Manual3 Ad Code

৪৮তম ওভারের চতুর্থ বলে ইংল্যান্ড অল আউট হয়।

হার্ষিত ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নেন।

ভারত লক্ষ্যে নেমে ১৯ রানে দুই উইকেট হারায়। এরপর আইয়ার ও গিলের ৯৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।

আইয়ার ৫৯ রানে থামেন। গিল ও অক্ষরের ১০৮ রানের জুটিতে সহজ জয়ের ভিত তৈরি হয়।

১৪ রানে ভারত ৩ উইকেট হারালেও জিততে বেগ পেতে হয়নি। ৩৮.৪ ওভারে ৬ উইকেটে ২৫১ রান করে তারা।

Manual5 Ad Code

গিল সর্বোচ্চ ৮৭ রান করেন ৯৬ বলে, ১৪ চারে। ৫২ রান করেন অক্ষর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code