রাজনৈতিক বৈরিতা ছাপিয়ে ভারতে হৃদয় জিততে চায় পাকিস্তান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: অবশেষে ভিসা জটিলতার অবসান হলো। ৯ বছর পর পাকিস্তান ফুটবল দল ভারতে পা রাখছে। বুধবার বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

২০১৪ সালের পর এই প্রথমবার ভারতের মাটিতে খেলতে যাচ্ছে পাকিস্তান। ওইবার দুই ম্যাচের সিরিজ ড্র হয়েছিল। ২০১৮ সালে বাংলাদেশ সাফেও দুই দল মুখোমুখি হয়, ভারত জেতে ৩-১ গোলে। সোমবার ভিসা পাওয়ার পর আজ মঙ্গলবার মরিশাস থেকে মুম্বাইয়ের বিমান ধরবে দল। সেখান থেকে বেঙ্গালুরুতে যাবে। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচ।

Manual5 Ad Code

চার জাতির টুর্নামেন্ট খেলতে মরিশাসে ছিল পাকিস্তান। সেখান থেকে ভারতের বিমানে ওঠার কথা থাকলে নির্ধারিত সময়ে উড়াল দিতে পারেনি। হুট করে ভিসা জটিলতা তৈরি হওয়ায় অন্য দলগুলোর চেয়ে দেরিতে পৌঁছাচ্ছে তারা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে প্রায় এক যুগ ধরে তারা একে অন্যের সঙ্গে হোম ম্যাচ খেলে না। তবে পাকিস্তানের ফুটবল দল সাফে অংশ নেওয়ায় তাদের ক্রিকেট দলেরও বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সম্ভাবনা বাড়লো।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code