পাওয়ার হিটিং’ সমস্যা যেভাবে কাটিয়ে উঠতে পারে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স ভীষণ হতাশাজনক। দলে পাওয়ার হিটার না থাকায় ভুগতে হচ্ছে বেশি। ঠিক এই কারণে লাল-সবুজ জার্সিধারীরা সংক্ষিপ্ততম ফরম্যাটে এগুতে পারছেন না। তবে কীভাবে দ্রুত রান তুলতে হয়, তা নিয়ে ব্যাটারদের সঙ্গে কাজ করছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। দৈহিক গড়নে পিছিয়ে থাকায় সিডন্স মনে করেন, ব্যাটারদের চার মারার দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত। এক প্রশ্নের জবাবে ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছেন, ‘জাতি হিসেবে মনে হয় না আমাদের খুব দীর্ঘকায় গড়নের খেলোয়াড় রয়েছে। যেমন জস বাটলার ৬ ফুট ২ ইঞ্চি, বড় শরীর, গ্লেন ম্যাক্সওয়েলও ৬ ফুট ২। মার্কাস স্টয়নিসের বড়সর দৈহিক গড়ন। তাই আমাদের অন্য উপায় খুঁজতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code