মালয়েশিয়ার বিপক্ষে শুরু হচ্ছে লতাদের ‘ভালো খেলার’ মিশন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: ইমার্জিং এশিয়া কাপ খেলতে শুক্রবার রাতে হংকংয়ের উদ্দেশে দেশ ছেড়েছিল বাংলাদেশের মেয়েরা। রবিবার অনুশীলন করে সোমবারই মাঠে নামতে হচ্ছে লতা মণ্ডলের দলকে। এদিন বেলা সাড়ে এগারোটায় মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ভোর সাতটায় উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা ও আরব আমিরাত মুখোমুখি হবে।

Manual1 Ad Code

১২ থেকে ২২ জুন হবে ৮ দলের এই টুর্নামেন্ট। ম্যাচ হবে মোট ১৫টি। মূলত অনূর্ধ্ব-২৩ পর্যায়ের টুর্নামেন্ট হলেও দুজন নেওয়া যায় তার চেয়ে বেশি বয়সের। সেই হিসেবে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন লতা ও নাহিদা আক্তার। ইমার্জিং এশিয়া কাপে লতার অধিনায়কত্বে খেলবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে গেছেন তিনি, ‘আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। মাত্র প্রিমিয়ার লিগ খেলছিলাম, এখনও চলছে। যেহেতু খেলার মধ্যে ছিলাম, ক্যাম্পেও ছিলাম, প্রস্তুতিও ভালো।’

Manual7 Ad Code

‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে দুই দল খেলবে সেমিফাইনালে। এছাড়া ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক হংকং ছাড়াও নেপাল, পাকিস্তান ও ভারত। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। বাংলাদেশর জন্য শিরোপা জেতা বেশ কঠিনই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code