প্রথম দিনেই বাংলাদেশের আধিপত্য

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: সংক্ষিপ্ত স্কোর প্রথম দিন শেষে: বাংলাদেশ প্রথম ইনিংসে- ৭৯ ওভারে ৩৬২/৫ (মুশফিক ৪৩*, মিরাজ ৪১*; লিটন ৯, শান্ত ১৪৬, মুমিনুল ১৫, জয় ৭৬, জাকির ১) বনাম আফগানিস্তান।

Manual2 Ad Code

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা মোটেও স্বস্তির ছিল না। ৬ রানে পড়ে ওপেনার জাকির হাসানের উইকেট। তার পর তো বাংলাদেশেরই আধিপত্য। দ্বিতীয় উইকেটে ২১২ রানের জুটি গড়ে বাংলাদেশকে চালকের আসনে বসান মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। ৭৬ রানে জয় ফিরলে ভাঙে এই জুটি। চায়ের বিরতি পর্যন্তও নাজমুল হোসনে শান্তর সেঞ্চুরিতে ২ উইকেটে ২৩৫ রান ছিল বাংলাদেশের। তৃতীয় সেশনের শুরুতে ছন্দ হারায় স্বাগতিকদের ইনিংস। দ্রুত সময়ের মধ্যে বিদায় নেন মুমিনুল (১৫), নাজমুল হোসেন শান্ত (১৪৬)। তার পর ৯ রানে লিটন দাসের উইকেটও তুলে নিলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সফরকারী দল। কিন্তু ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে আর কোনও বিপদ হতে দেননি মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। দুজনের প্রতিরোধে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে বাংলাদেশ আধিপত্য বিস্তার করেই প্রথম দিন শেষ করেছে।

Manual6 Ad Code

৬৭ রানে দুটি উইকেট নিয়েছেন নিজাত মাসুদ। একটি করে নিয়েছেন জহির খান, আমির হামজা ও রহমত শাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code