বাংলাদেশ-ভিয়েতনাম ১১ খাতে বাণিজ্য বিনিয়োগ বাড়াবে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

বাংলাদেশ ও ভিয়েতনাম বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে ১১টি খাত চিহ্নিত করেছে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দুই দেশের মধ্যে জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) বৈঠকে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার হ্যানয়ে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

এতে উল্লেখ করা হয়, হ্যানয়ে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে জয়েন্ট ট্রেড কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ১১টি খাত চিহ্নিত করা হয়। এসব খাতের মধ্যে রয়েছে কৃষি, ওষুধ, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা, পোশাকশিল্প খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা, হালাল পণ্যের বাণিজ্য বৃদ্ধি, সফটওয়্যার খাতে বিনিয়োগ, সরাসরি প্লেন চালু, পাটপণ্যের প্রসার বৃদ্ধি, ব্যাংকিং খাতে সহযোগিতা বৃদ্ধি ও পর্যটন খাতে সহযোগিতা।

 

Manual6 Ad Code

দুই দেশের জেটিসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দিন। আর ভিয়েতনাম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির শিল্প ও বিনিয়োগবিষয়ক ডেপুটি কাও কুয়োক হান। বৈঠকে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) এম জে এইচ জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code