ভারত থেকে এসেছে পুরনো এলসির গম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: নিজেদের দেশে গমের মূল্য স্থিতিশীল রাখতে রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। দেশটি নতুন করে কোনও গমের এলসিও নিচ্ছে না। তবে পুরনো এলসির বিপরীতে টেন্ডারকৃত গম রফতানি শুরু করেছে দেশটি। শনিবার (১৪ মে) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি বন্ধ হয়ে যায়। আধাবেলা বন্ধ থাকার পর পুনরায় আমদানি শুরু হয়। তবে রবিবার (১৫ মে) বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

Manual3 Ad Code

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার ভারত সরকার গম রফতানি বন্ধের নির্দেশনা দিলে শনিবার সকাল থেকেই রফতানি বন্ধ রেখেছিল ভারতীয় কাস্টমস। পরে শুধুমাত্র যেসব এলসির বিপরীতে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, সেগুলো রফতানি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে শনিবার দুপুরের পর থেকে বন্দর দিয়ে পুনরায় গম আমদানি শুরু হয়। সেই সঙ্গে ১২ মে পর্যন্ত যেসব গমের এলসি হয়েছে সেগুলোর বিপরীতে গম রফতানি করা হবে বলে জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। তবে তারা নতুন করে কোনও এলসি গ্রহণ করবেন না।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code