হবিগঞ্জে অনলাইন ক্লাশ রেকর্ডিং স্টুডিও উদ্বোধন! .

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে অনলাইন ক্লাস রেকর্ডিং স্টুডিও উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসন হবিগঞ্জ এর উদ্যোগে ও জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় স্থাপিত ৩ টি অনলাইন ক্লাস রেকর্ডিং স্টুডিও উদ্বোধন করা হয়।
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ আরো একধাপ এগিয়ে গেল। শিক্ষা, স্বাস্থ এবং সামাজিক নিরাপত্তাসহ সকল ক্কেত্রে আজ ডিজিটালের ছোয়া লেগেছে। তাই প্রত্যেক নাগরিকের উচিৎ, যার যার অবস্থান থেকে এগিয়ে আসা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code