প্রস্তাব বাতিল মার্কিন সিনেটে

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন সিনেটে গাজায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন
অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাবি করা স্যান্ডার্সের প্রস্তাব বাতিল। ছবি: আনাদোলু
এজেন্সি
গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন চলাকালে সম্ভাব্য আন্তর্জাতিক মানবাধিকার
লঙ্ঘন সম্পর্কে প্রতিবেদন দাবি করা স্যান্ডার্সের প্রস্তাব বাতিল করেছে মার্কিন
সিনেট। গতকাল বুধবার প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়ে এটি বাতিল করেছেন
সিনেটররা। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

ওইদিন গভীর রাতে মার্কিন সিনেটে প্রস্তাবটি উত্থাপন করা হয়। কোনও প্রকার
বিতর্ক ছাড়াই এটি ৭২-১১ ভোটে বাতিল করেন সিনেটররা। স্যান্ডার্সের এ
প্রস্তাবটিকে সমর্থনকারী ১১ ডেমোক্র্যাটের মধ্যে সিনেটর র‌্যান্ড পল, সিনেটর
ক্রিস ভ্যান হোলেন, সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং সিনেটর পিটার ওয়েলচ ছিলেন।
স্যান্ডার্সের প্রস্তাবে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনে আন্তর্জাতিকভাবে
স্বীকৃত মানবাধিকারের সম্ভাব্য লঙ্ঘন সম্পর্কে বিশ্বাসযোগ্য যে কোনও তথ্য
সরবরাহের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা ছিল।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code