চট্টগ্রাম কোয়াবের সভাপতি হলেন তামিম

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

শুক্রবার দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানার একদিনের মধ্যেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর চট্টগ্রাম বিভাগের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাঁহাতি এই ওপেনার।

Manual3 Ad Code

সম্প্রতি এই কমিটি গঠন করা হয়। এই কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আকরাম খান ও মিনহাজুল আবেদীন নান্নু।

Manual3 Ad Code

এ ছাড়া উপদেষ্টা করা হয়েছে নাফিজ ইকবাল খান, আফতাব আহাম্মেদ, নাজিম উদ্দীন, ফজলে আহসান খান, আবদুল আহাদ রিপন, ফজলে বারি খান, নুরুল আবেদীন নোবেল, শহিদুর রহমান, আজম ইকবাল, মাহাবুবুল করিম, রেজাউল রাজিব, মাসুম উল্লাহ, আরিফ আহম্মদ, রায়হান আরাফাত, রাহাদ হাসান ও মিরাজুল হক।

কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ইরফান শুক্কুর, সহ-সভাপতি আবুল হাসেম রাজা, ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসান, সাজ্জাদুল হক রিপন, ইমরুল করিম, মনিরুজ্জামান, সাদিকুর রহমান, রনি চৌধুরী, ইফরান হোসেন, সাব্বির হোসেন মনোনীত হয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code