বিপিএলে মাশরাফিকে নিয়ে অপেক্ষায় সিলেট

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পথচলার শুরু থেকেই জড়িয়ে মাশরাফি বিন মর্তুজার নাম। তিনিই আগে দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে এবার ড্রাফট থেকে মাশরাফিকে স্কোয়াডে নিলেও তার খেলা টুর্নামেন্ট শুরুর দুদিন আগেও নিশ্চিত হয়নি।

তাকে নিয়ে অপেক্ষার কারণ হিসেবে দলটির প্রধান কোচ মাহমুদ ইমন ফিটনেসের কথা বললেও পুরো বিষয়টি থেকে গেছে অস্পষ্ট।

Manual1 Ad Code

জাতীয় দলে না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছিলেন মাশরাফি। কিন্তু জুলাই-আগস্টের ছাত্র-আন্দোলনের প্রেক্ষিতে ক্ষমতার পালাবদল হওয়ার পর থেকেই আড়ালে আছেন তিনি।

ফলে বিপিএলের সবচেয়ে সফলতম অধিনায়ক দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন কিনা সেই শঙ্কা ছিল আগে থেকেই। তবু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে ডানহাতি এই পেসারকে দলে নেয় সিলেট স্ট্রাইকার্স।

মঙ্গলবার সিলেট তাদের প্রথম ম্যাচ খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। শনিবার মিরপুর একাডেমি মাঠে দলটি অনুশীলন করেছে। সব ক্রিকেটার থাকলেও সেখানে ছিলেন না মাশরাফি। সাবেক অধিনায়ককে নিয়ে কোচ মাহমুদ ইমন বলেছেন, ‘আমাদের স্কোয়াডের অবস্থা- স্থানীয় সবাই ছিল অনুশীলনে।

নিলাম থেকে যাদের নিয়েছি তারা সবাই এভেইলেবল ছিল শুধু মাশরাফি ছাড়া। আর আমাদের বিদেশি খেলোয়াড় আজকে দুজন ছিল, দুজন ইতোমধ্যে হোটেলে চলে এসেছে। বাকিরা অন দ্য ওয়ে।’

Manual3 Ad Code

সবাই থাকলেও মাশরাফি কেন নেই এই প্রশ্নের জবাবে ফিটনেসের কারণ সামনে আনেন ইমন, ‘মাশরাফি আমাদের স্কোয়াডে এখনও আছে। কারণ এই দলের সঙ্গে সে ওতপ্রোত অংশ হচ্ছে।

পরিস্থিতির ওপর নির্ভর করছে (মাশরাফির খেলা)- ও কী ফিল করছে, ফিটনেসের অবস্থা কী। ও যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।’

Manual8 Ad Code

তবে মাশরাফিকে নিয়ে এখনো হাল ছাড়তে চায় না সিলেট। তার জন্য আরও অপেক্ষা করা হবে জানিয়েছেন দলটির এই কোচ, ‘যতক্ষণ পর্যন্ত ও ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত তাকে আমরা বিবেচনায় আনবো না।

Manual1 Ad Code

ওর জন্য অপেক্ষা করবো। এটা ওর কল। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না। তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকবো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code