পাপনের সঙ্গে বৈঠকে বসতে দেশে আসছেন সাকিব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণার কথা ছিল ১১ আগস্ট। কিন্তু সাকিব আল হাসানের বেটউইনার নিউজ নিয়ে বিতর্কে এখনও পর্যন্ত দল নিয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও সাকিব শেষ পর্যন্ত বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিলের বিষয় নিশ্চিত করেছেন। তবে সাকিবের সঙ্গে সামনাসামনি আলোচনা ছাড়া এশিয়া কাপের দল এবং নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে কোনো সিদ্ধান্ত জানাতে রাজি নন বিসিবি বস নাজমুল হাসান পাপন।

Manual6 Ad Code

বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা করতে আজ (১২ আগস্ট) দিবাগত রাত ৩টায় দেশে আসবেন সাকিব। এরপর শনিবার বৈঠকে বসবেন তারা। সাকিবের সঙ্গে আলোচনা শেষেই এবারের এশিয়া কাপের দল ঘোষণা করবে বিসিবি, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।

Manual6 Ad Code

সাকিবের সঙ্গে বৈঠকে মূলত, বেটউইনার নিউজের সঙ্গে তার চুক্তির কারণ এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে জানতে চাইবে বিসিবি প্রধান নাজমুল হাসান। সেখানে সন্তোষজনক উত্তর পেলে এশিয়া কাপের পাশাপাশি দীর্ঘমেয়াদে টি-টোয়েন্টি অধিনায়কত্ব দেওয়া হতে পারে সাকিবকে। যদিও এসব বিষয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

Manual6 Ad Code

২ আগস্ট বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করেছিলেন সাকিব। সাকিব অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে চুক্তি করলেও বেটউইনার নিউজ মূলত জুয়াভিত্তিক বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান। এমন একটি সাইটের সঙ্গে সাকিব চুক্তি করায় মূলত কঠোর অবস্থান নেয় বিসিবি। নাজমুল হাসান পাপন এমনটাও বলেছিলেন, বেটিং সাইটের অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলে ক্রিকেট ছাড়তে হবে এই ক্রিকেটারকে। অবশেষে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি ছাড়ার মৌখিক ঘোষণা দেন সাকিব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code