এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি জানুয়ারিতে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  আগামী বছরের ১১ থেকে ১৯ মার্চ ঢাকায় হতে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে আরও ৫ দেশ। এরই মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই প্রতিযোগিতা আয়োজনের  সবুজ সংকেত পেয়েছে হকি ফেডারেশন। এশিয়ার হকির অন্যতম বড় এই প্রতিযোগিতার প্রস্তুতি আগামী জানুয়ারিতে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। এ মাসেই রয়েছে বিজয় দিবস হকি। এই প্রতিযোগিতায় বিভিন্ন দলের হয়ে খেলবেন জাতীয় দলের খেলোয়াড়েরা। জিমি-শিতুলদের সেখানে পারফর্ম করার সুযোগ আছে। তাদের পারফরম্যান্স দেখেই নির্বাচন কমিটি দল বাছাই করবেন। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ  বলেছেন, ‘বিজয় দিবস হকির পরই আমরা জাতীয় দলের ক্যাম্প শুরু করে দেবো। সেটা জানুয়ারির শুরুতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code