‘ভারতের কাছে হারলেই বিশ্বকাপ থেকে বাদ পড়বে পাকিস্তান’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
স্পোর্টস ডেস্কঃ এবারের বিশ্বকাপের মূল মঞ্চে পা রেখেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পাবে পাকিস্তান। অর্থাৎ শুরুতেই স্নায়ুচাপের ম্যাচ।

ম্যাচটি নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনার শেষ নেই। বিশ্বকাপে ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। যে কারণে সেই দুঃখ ঘোচানোর সুযোগ এখন বাবর আজমের সামনে।

Manual4 Ad Code

এমন সব আলোচনার মধ্যে অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ জানালেন, হাইভোল্টেজ এই ম্যাচে পাকিস্তান হারলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে।

Manual6 Ad Code

ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্তের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন বক্তব্য দিলে হগ।

তিনি বলেন, ‘যদি পাকিস্তান প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরে যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আবার তাদের খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আমার মনে হয়, এরপর পাকিস্তান পরের পর্বে যেতে পারবে কি না, সেটাই তখন বড় প্রশ্ন হয়ে উঠবে। যদি ভারতের কাছে পাকিস্তান হারে, তাহলে হয়তো তারা ছিটকেই পড়তে পারে। তারপরও দেখা যাক, কী হয়।’

Manual2 Ad Code

প্রসঙ্গত আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে পাক-ভারত দ্বৈরথ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code