মে মাসে বাংলাদেশে আসছে লঙ্কানরা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ:

Manual5 Ad Code

আগামী মে মাসে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ২০ থেকে ৩০ মে সিরিজটি অনুষ্ঠিত হতে পারে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান এমনটাই জানিয়েছেন। আকরাম খান জানান, ওয়ানডে সিরিজের জন্য আগামী ২ মে থেকে অনুশীলন শুরু করবেন তামিম-মুশফিকরা। টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ওয়ানডে দলে পাওয়া যাবে। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট সিরিজ শেষে তারা দলের সঙ্গে যোগ দেবেন। তিনি আরও বলেন, এই মুহূর্তে বাংলাদেশে থাকা খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু হবে। শ্রীলঙ্কা সফরে থাকা খেলোয়াড়রা আগামী ৪ মে দেশে ফেরার পর দুই বা তিন দিনের বিশ্রামে থাকবে। এরপর তারা অনুশীলনে যোগ দেবে। ঈদুল ফিতরের পর খেলোয়াড়রা জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে। সিরিজটি ২০ থেকে ৩০ মে’র মধ্যে অনুষ্ঠিত হবে। সিরিজের সূচি কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে। ‘

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code