মাহমুদউল্লাহ-ফাহিম ঝড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়ে শুরু

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:

বিপিএলের উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল বুঝিয়ে দিয়েছে শিরোপা হাতছাড়া করতে চায় না তারা। বর্তমান চ্যাম্পিয়নরা তিন বছর পর ফেরা দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়ে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করেছে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটা ছিল হাইস্কোরিং। রাজশাহী শুরুতে ১৯৮ রানের বিশাল লক্ষ্য দেয় তাদের। বড় এই লক্ষ্যে শুরুতে বিপদেই পড়ে গিয়েছিল বরিশাল।

Manual8 Ad Code

৬১ রানে হারায় ৫ উইকেট! তার পর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ দুটি দুর্দান্ত পার্টনারশিপে ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন। দুই পাকিস্তানি তারকা শাহীন আফ্রিদির (২৭) সঙ্গে ৫১ ও ফাহিম আশরাফের সঙ্গে ৮৮ রানের ঝড়ো জুটিতে ১১ বল বাকি থাকতেই নিশ্চিত করেছেন জয়।

রাজশাহী ৬ উইকেট হারালেও মাহমুদউল্লাহ ২৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রানের বিস্ফোরক ইনিংসে অপরাজিত থেকেছেন। ম্যাচসেরা তিনি।

ফাহিম আশরাফও কম ছিলেন না। ২১ বলে ১ চার ও ৭ ছক্কায় উপহার দেন ৫৪ রানের অপরাজিত ইনিংস। তার আগে শাহীন আফ্রিদি-মাহমুদউল্লাহর ৫১ রানের ষষ্ঠ উইকেট জুটি ভেঙেছেন তাসকিন।

Manual2 Ad Code

তাসকিন আহমেদ রাজশাহীর হয়ে ৩১ রানে নিয়েছেন তিন উইকেট।৪২ রানে দুটি নিয়েছেন হাসান মুরাদ। একটি নিয়েছেন জিসান আলম।

Manual3 Ad Code

এর আগে ইয়াসির আলীর ৪৭ বলে খেলা ৯৪ রানের অপরাজিত ইনিংস ও অধিনায়ক এনামুল হক বিজয়ের ৫১ বলে খেলা ৬৫ রানের ইনিংসে বড় স্কোর পায় রাজশাহী। ৩ উইকেটে তুলে ১৯৭ রান।

Manual1 Ad Code

ইয়াসিরের বিধ্বংসী ব্যাটিংয়ে ছিল ৭টি চার ও ৮টি ছয়ের মার। বিজয়ের ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছয়। অথচ ২৫ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়েছিল তারা।

সেখান থেকে তৃতীয় উইকেটে ইয়াসির-এনামুলের ১৪০ রানের জুটিতে দলটি ঘুরে দাঁড়িয়েছে। বরিশালের হয়ে ১৩ রানে দুটি উইকেট নেন কাইল মেয়ার্স। একটি নেন ফাহিম আশরাফ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code