শীর্ষেই আছে পুলিশ ও সাইফ স্পোর্টিং ক্লাব

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

ওয়ালটন রেফ্রিজারেটর প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০১৯’ এর ষষ্ঠ রাউন্ডের খেলা আজ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত হয়।

ছয় রাউন্ড শেষে বাংলাদেশ পুলিশ ও গতবারের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব পূর্ণ ১২ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে।

ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে এবং সাইফ স্পোর্টিং ক্লাব ৪-০ গেম পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ নৌবাহিনী ১০ পয়েন্টে নিয়ে এককভাবে দ্বিতীয় স্থানে এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৮ পয়েন্ট নিয়ে এককভাবে তৃতীয় স্থানে রয়েছে। এ রাউন্ডের খেলায় বাংলাদেশ নৌবাহিনী ৩-১ গেম পয়েন্টে সোনারগাঁও চেস ক্লাবকে পরাজিত করেন। শেখ রাসেল চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে বাংলাদেশ বিমানকে পরাজিত করে। তিতাস ক্লাব ৩.৫-০.৫ গেম পযৈন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে পরাজিত করেন। জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি ২.৫-১.৫ গেম পয়েন্টে একসেস চেস ক্লাবকে পরাজিত করে।

আগামীকাল শুক্রবার বিকেল ৩টা থেকে একই স্থানে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।

Manual1 Ad Code

এবারের এই প্রতিযোগিতায় আজারবাইজান, বাংলাদেশ, বেলেরুশ, জর্জিয়া, ভারত, নেপাল রাশিয়া ও তাজিকিস্তান হতে ১০ জন গ্র্যান্ড মাস্টার, ৭ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ৭১ জন খেলোয়াড় অংশ নিয়েছেন। এবারই প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে সর্বোচ্চ সংখ্যক দেশী বিদেশি গ্র্যান্ড মাস্টার ও আন্তর্জাতিক মাস্টার অংশ নিচ্ছেন।

Manual1 Ad Code

এবারের ওয়ালটন রেফ্রিজারেটর প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অংশ নেওয়া দলগুলো হলো-গতবারের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব, গতবারের রানার্স-আপ বাংলাদেশ নৌবাহিনী দাবা দল, গোল্ডেন স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব, বাংলাদেশ পুলিশ (ইসফট এরিনা ক্লাবের পরিবর্তে), সোনারগাঁও চেস ক্লাব, তিতাস ক্লাব, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, একসেস চেস ক্লাব, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি (প্রথম বিভাগ থেকে) ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব (প্রথম বিভাগ হতে)।

প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন নিয়মিত ও ২জন অতিরিক্ত খেলোয়াড় থাকছে। দাবা লিগের খেলা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান প্রাপ্ত দলকে অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল প্রদান করা হবে। এছাড়া প্রত্যেক বোর্ডের খেলোয়াড়দের পারফরমেন্স রেটিংয়ের উপর ভিত্তি করে বোর্ড পুরস্কার দেওয়া হবে।

Manual8 Ad Code

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পেপার

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code