এখন শারজাতে বসুন্ধরা কিংস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে প্রথমবার খেলার সুযোগ পেয়েছে বসুন্ধরা কিংস। আগামী ১৫ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের শারজা এফসির বিপক্ষে লড়বে অস্কার ব্রুজনের দল। সেই ম্যাচ খেলতে আজ শনিবার সকালে রওনা দিয়ে বিকালে শারজাতে পৌঁছে গেছে রবিনহো-মোরসালিনরা।

Manual1 Ad Code

প্রথম দিন সেখানে পৌঁছে হোটেলে জিম ও সুইমিং সেশন করার কথা। মাঠের অনুশীলন হবে আগামীকাল রবিবার থেকে।

বসুন্ধরাকে চারটি ঘরোয়া লিগ শিরোপা জেতানো ও এএফসি কাপে তিনবার কোচিং করানো ব্রুজন নতুন চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায়, ‘শারজা এফসি একসময় এশিয়ান চ্যাম্পিয়নশিপও খেলেছে। চ্যাম্পিয়নস লিগে তাদের ইতিহাসও সমৃদ্ধ। এছাড়া তারা তাদের মাঠে খেলবে। তাদের খেলোয়াড় তালিকাও সমৃদ্ধ। বিশ্বমানের খেলোয়াড় আছে তাদের। আমরা আমাদের খেলাটা খেলার চেষ্টা করবো।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code