‘পেছনে আমার কষ্ট ছিল, পরিশ্রম ছিল’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
স্পোর্টস ডেস্কঃ  ছয় বছর পর টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন লিটন কুমার দাস। টেস্টের অভিজাত ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে মেইডেন সেঞ্চুরি পেলেন এই উইকেটপিকার ব্যাটসম্যান।

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৪৯ রানে ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন লিটন দাস ও মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে তারা ২০৬ রানের জুটি গড়েন। তাদের এ জুটিতেই বড় স্কোর গড়ার পুঁজি পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১১৪ রান করেন লিটন।

Manual4 Ad Code

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে লিটন বলেন, টি-টোয়েন্টিতে যেজন্য আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, হয়তো সেটারই ফলাফল এই শতক। হয়তো তারা ভেবেছিলেন, আমি যেন টেস্ট ক্রিকেটে ভালো করি, এজন্য টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দিয়েছিলেন। তবে এর পেছনে আমার কষ্ট ছিল, পরিশ্রম ছিল।

তিনি আরও বলেন, আমি আর মুশফিক ভাই যদি আরেকটু ভালো ব্যাটিং করতাম, তাহলে ৪০০-৪৫০ রান হতো। ম্যাচের চিত্রটাও ভিন্ন হতো। পরে যদি বোলিংয়ে ওদের ২-৩ উইকেট নিতে পারতাম, তাহলেও ভিন্ন কিছু হতে পারত। তবে এখনো খেলা দুই দলের দিকেই আছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code