খেলোয়াড় হলে আপত্তি নেই

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual5 Ad Code

অস্ট্রেলিয়া প্রবাসী আরহমান ইসলাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের অনুশীলনে রয়েছেন। তাকে ঘিরে সমর্থকরা নতুন করে আশাবাদী হতে চাইছেন। ভবিষ্যতে যদি এমন একজন খেলোয়াড় লাল-সবুজ সিনিয়র দলে দেখা যায়। তা হবে কিনা সময় বলে দেবে। তবে প্রবাসী ফুটবলাররা দেশের হয়ে খেলুক তা স্থানীয় অনেক কোচ চান না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও কেউ কেউ মন্তব্য করেছেন। এ নিয়ে অবশ্য দেশসেরা অন্যতম কোচ মারুফুল হক মুখ খুলেছেন। প্রবাসী ফুটবলাররা দেশের হয়ে খেলুক তা অবশ্যই চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে শর্ত হলো হলো মানসম্মত হতে হবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখে উল্টো তোপ দাগাতে ভুল করেননি ৫৫ বছর বয়সী কোচ।

Manual5 Ad Code

দেশে ফুটবলার থাকলেও মানসম্মত তেমন নয়। যাদের নিয়ে সাফ অঞ্চলে সিনিয়রদের আসরে নিকট ভবিষ্যতে শ্রেঠত্ব পুনরুদ্ধার করা সম্ভব। তাই প্রবাসী ফুটবলারদের খোঁজে সবাই। একটু সম্ভাবনা দেখলেই তাকে ঘিরে স্বপ্ন দেখে সমর্থকররা। জামাল ভূঁইয়া ও তারিক কাজী তো প্রবাসে থেকে দেশের হয়ে খেলছেন। তাদের মতো অন্যদের ঘিরে প্রত্যাশা থাকলেও এখনও কেউ সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। তারপরও একটু খোঁজ মিললেও ফেসবুক সরগরম!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code