কে জিতবেন গোল্ডেন বুট

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: বয়স হয়ে গেছে ৩৫। তার ওপর এটাই শেষ বিশ্বকাপ। বিশ্বের সেরা ফুটবলার বলেই শেষটা স্মরণীয় করে রাখার তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে লিওনেল মেসির। বিশ্বকাপকে পাখির চোখ করে এখন ট্রফি ছোঁয়া দূরত্বে সাতবারের ব্যালন ডি’অর জয়ী। মরুর বুকে একের পর এক রেকর্ড ও মাইলফলক স্পর্শ করে যাচ্ছেন। এবার ট্রফি জিততে পারলে ষোলোকলা পূর্ণ হবে আর্জেন্টাইন তারকার।

Manual3 Ad Code

ভুলে গেলে চলবে না, ট্রফি জয়ের পথে মেসির সঙ্গে বড় দ্বৈরথটা হতে যাচ্ছে তার চেয়ে ১২ বছরের ছোট ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। দুজন-ই দলের বড় প্রাণশক্তি। এক জায়গায় সমানে সমান অবস্থানও তাদের। এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুজনের নাম যৌথভাবে শীর্ষে রয়েছে। করেছেন ৫ গোল। ফাইনালে লক্ষ্যভেদ করতে পারলেই একজন আরেকজনকে ছাড়িয়ে যেতে পারবেন। তখন মূল্যবান গোল্ডেন বুট ধরা দেবে হাতে।

Manual5 Ad Code

মেসি-এমবাপ্পে এরইমধ্যে ৬টি করে ম্যাচ খেলেছেন। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছাড়া মেসি বাকিগুলোতে গোল পেয়েছেন যদিও। তবে ৫টি গোলের তিনটিই এসেছে স্পটকিক থেকে। সৌদি আরব, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে সফলতার সঙ্গে জাল কাঁপিয়েছেন।
মেসির বিপরীতে এমবাপ্পেও সমান গতিতে এগিয়ে যাচ্ছেন। ২৩ বছর বয়সী ফরোয়ার্ড ৫টি গোলের তিনটিই পেয়েছেন তিন ম্যাচে। এরমধ্যে ডেনমার্ক ও পোল্যান্ডের বিপক্ষে জোড়া লক্ষ্যভেদ করে নিজেকে নতুন করে চিনিয়েছেন। অন্য গোলটি এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

Manual2 Ad Code

ফরাসি প্রাণভোমরার গতি ও ড্রিবলিংও নজরকাড়া। যেভাবে বাঁদিক দিয়ে প্রতিপক্ষের বক্সে হানা দেন, তাতে ফাইনালে গোল পাওয়াটা তার জন্য কঠিন হলেও অসম্ভব নয়। এমনিতে মেসি-এমবাপ্পে দুজনই একই ক্লাব সতীর্থ। খেলছেন প্যারিস সেন্ত জার্মেইতে। লড়াইটা তাই জমজমাট হওয়ার কথা।

এতক্ষণ তো মেসি-এমবাপ্পেকে নিয়ে অনেক কথা হলো। কাতারের মাঠে তাদের পেছন থেকে উঁকি-ঝুঁকি দিচ্ছেন আরও দুজন। চার গোল করে মেসি-এমবাপ্পের পেছনে আছেন তাদের দুই সতীর্থ হুলিয়ান আলভারেজ ও অলিভিয়ের জিরু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code