বিশ্বকাপ ট্রফি ঘিরে সাধারণ দর্শনার্থীদের উন্মাদনা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: তিন দিনের সফরে বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। বুধবার শেষ দিনে এসে সোনালী রঙের এই ট্রফিটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি কমপ্লেক্সে সকাল ১১টা থেকে সর্বসাধারণের জন্য ট্রফিটি উন্মুক্ত করে দেওয়া হয়। রাত ৮টা পর্যন্ত সবাই বিনা টিকিটে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। এমন আয়োজনের পর সকাল থেকেই বসুন্ধরার আশপাশ এলাকা লোকে লোকারণ্য। দুপুর হতেই ট্রফি ঘিরে দর্শনার্থীদের মাঝে উচ্ছ্বাস ও উন্মাদনা বিরাজ করছিল।

Manual8 Ad Code

বসুন্ধরা সিটির প্রথম ফ্লোরে মূল প্রবেশ গেটের সামনে খোলা জায়গায় রাখা হয় বিশ্বকাপ ট্রফি। চারদিকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে চারটি অস্থায়ী গেট রেখেছেন আয়োজকরা। যাতে ছবি তোলা শেষে ক্রিকেটপ্রেমীরা এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে চলে যেতে পারেন। পুলিশ ছাড়াও প্রাইভেট কোম্পানির ১০০ জন নিরাপত্তাকর্মী এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি বেশ কিছু স্বেচ্ছাসেবকদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা ট্রফির সঙ্গে ছবি তুলে দেওয়ার দায়িত্ব পালন করছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code