আক্রান্তের সংখ্যায় স্পেনকে ছাড়িয়ে পাঁচে ভারত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

বিশ্বে আক্রান্তের সংখ্যায় একদিনের ব্যবধানে আরও এক ধাপ উপরে উঠলো ভারত। শুক্রবার ইতালি, আর শনিবার স্পেনকে ছাড়িয়ে পঞ্চম স্থানে তারা। টানা চতুর্থ দিন ৯ হাজারের বেশি করোনা শনাক্ত হলো দেশটিতে। ২৪ ঘণ্টায় রেকর্ড ৯ হাজার ৯৭১ জন কোভিড-১৯ রোগী পাওয়ার খবর দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

Manual2 Ad Code

রোববার সকালে স্বাস্থ্য বুলেটিনে মন্ত্রণালয় বলেছে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬২৮ জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকা অনুযায়ী আক্রান্তের হিসাবে তারা এখন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও যুক্তরাজ্যের পরে।

এই সময়ে ভারতে ২৮৭ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৯২৯ জন। প্রাণঘাতী এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ জয় করে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৯ হাজার ২৯৩ জন। সুস্থতার হার ৪৮.৩৬ শতাংশ।

Manual3 Ad Code

দেশের মধ্যে সংক্রমণের তালিকায় সব দিক থেকে শীর্ষে মহারাষ্ট্র। ২৪ ঘণ্টায় সেখানে ২ হাজার ৭৩৯ জন আক্রান্ত হয়েছে, মোট ৮২ হাজার ৯৬৮ জন। রাজ্যটিতে মোট মারা গেছেন ২ হাজার ৯৬৯ জন।

এদিকে করোনার সংক্রমণের গতি দেখে অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিক্যাল সায়েন্সেস’র পরিচালক রন্দীপ গুলেরিয়া বলেছেন, দুই থেকে তিন মাসের মধ্যে ভারতে সংক্রমণ চূড়ায় উঠবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code