‘পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি’ বললেন ইরানের প্রেসিডেন্ট

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual2 Ad Code

পাকিস্তান সফরে গিয়ে দেশটির প্রতি গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান। রোববার (৩ আগস্ট) ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে পাকিস্তানের পক্ষ থেকে ইরানকে সমর্থন দেওয়ায় আমরা কৃতজ্ঞ। পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি।”

Manual3 Ad Code

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ইসলামাবাদের প্রধানমন্ত্রী হাউসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান আরও বলেন, পাকিস্তান ও ইরানের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে একটি অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মীয় ঐক্যের ভিত্তিতে।

Manual1 Ad Code

এই সফরে দুই দেশের মধ্যে রাজনৈতিক, বাণিজ্যিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই উদ্যোগগুলো পারস্পরিক সম্পর্ক আরও গভীর করবে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এই অঞ্চলসহ গোটা মুসলিম বিশ্বের শান্তি ও উন্নয়নে তেহরান-ইসলামাবাদ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর ঐক্য অতি জরুরি।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • 'পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি' বললেন ইরানের প্রেসিডেন্ট
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code