ভবিষ্যতের খোঁজে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: সংবাদ সম্মেলন শুরুর আগে দেখানো হলো ভিডিও চিত্র। সেখানে শেখ কামাল দ্বিতীয় যুব গেমস নিয়ে আশাবাদী কথা শুনিয়েছেন নারী ফুটবলার সানজিদা আক্তার, স্প্রিন্টার ইমরানুর রহমান ও শুটার কামরুন্নাহার কলি। উদ্বুদ্ধ করতে দেখা গেছে উদীয়মানদেরও। তৃণমূল থেকে ক্রীড়াবিদ তুলে আনার জন্যই যে এত আয়োজন। এবার গেমসের চূড়ান্ত পর্ব মাঠে গড়াতে যাচ্ছে। গত ২ জানুয়ারি প্রাথমিক পর্ব শুরু হয়েছিল। চূড়ান্ত পর্ব শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। তার পর ৩ মার্চ পর্যন্ত আট বিভাগের চার হাজার ক্রীড়াবিদ ১৯৩টি সোনার পদকের জন্য লড়বে। সোনার পদক ছাড়াও রুপা থাকছে ১৯৩টি ও ব্রোঞ্জ ২৮৭টি।

Manual2 Ad Code

রবিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে হতে যাওয়া এই গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিওর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি বলেছেন, ‘২০১৮ সালে যুব গেমসের প্রথম আসরে ২১ ডিসিপ্লিনে খেলা হয়েছে। এবার ডিসিপ্লিন সংখ্যা বেড়ে ২৪-এ উন্নীত হয়েছে। এবারের আসরের জেলা ও বিভাগীয় পর্যায়ের কার্যক্রমে প্রায় ৬০ হাজার ক্রীড়াবিদ সম্পৃক্ত ছিলেন। সেখান থেকে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করছেন প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code