ফিফা নারী রেফারি: জয়ার পর সালমা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ২০১৯ সালে জয়া চাকমার সঙ্গে ফিফা রেফারি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলেন সালমা ইসলাম মনি। কিন্তু বয়সের সীমাবদ্ধতার কারণে হতে পারেননি। আর পিছিয়ে থাকতে হচ্ছে না নেত্রকোনা থেকে উঠে আসা এই রেফারির। ২০২১ সালের জন্য প্রথমবারের মতো ফিফা রেফারি হওয়ার জন্য আগেই বড় বাধা পেরিয়েছেন। আর আজ পেলেন স্বীকৃতি। আগামী বছরের জন্য জয়া চাকমার সঙ্গে একই সঙ্গে মাঠে রেফারিং করতে পারবেন। জয়া চাকমা আবারও মূল রেফারি হওয়ার জন্য উত্তীর্ণ হলেও সালমা থাকছেন সহকারী হিসেবে। আগামী জানুয়ারিতে সালমার বয়স ২৩ বছর হতে যাচ্ছে। ফিফা মূল রেফারি হতে গেলে অন্যূন ২৫ বছর বয়স হতে হবে। তাই সালমা আপাতত সহকারী রেফারি হয়েই খুশি।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code