এই দলে তরুণ কেউ নেই সবাই সামর্থ্যবান: শেখ মেহেদী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বেশ কয়েকজন তরুণের পাশাপাশি অল্প সময় ধরে জাতীয় দলে খেলা ক্রিকেটারদের নিয়ে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অভিজ্ঞ ক্রিকেটার না থাকলেও জিম্বাবুয়ে সফরকে চাপ কিংবা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন না তরুণরা। শেখ মেহেদী হাসান যেমন বলেই দিলেন, এখানে তরুণদের প্রমাণের কিছু দেখেন না তিনি। এই অলরাউন্ডারের মতে, জিম্বাবুয়ে সফরের দলে সবাই পরিপক্ব ও ‘মোটামুটি অভিজ্ঞ’। সাম্প্রতিক সময়ে কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক। ফলে সাহসী সিদ্ধান্ত নিতে একপ্রকার বাধ্য হয়েছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজে ছুটির কারণে আগে থেকেই ছিলেন না সাকিব আল হাসান। তামিম ইকবাল তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে জানিয়েই দিয়েছেন, টি-টোয়েন্টিতে তিনি আর ফিরছেন না। বাকি দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়েছে বিসিবি। ফলে লম্বা সময় ধরে জাতীয় দলে খেলা ক্রিকেটারদের বাদ দিয়ে স্বল্প অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code