দলের নিবন্ধন না দিলে আমাদের সঙ্গে অন্যায় করা হবে: নুর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: গণধিকার পরিষদকে দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছেন দলটির নেতারা। রবিবার (৩০ অক্টোবর) বিকালে আগারগাঁওয়ে আবেদনপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দলের সদস্য সচিব নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘আগামীতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিবেশ তৈরি করলে অবশ্যই আমরা নিবন্ধন পাবো। আমাদের যদি নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়, সেটা আমাদের সঙ্গে অন্যায় করা হবে।’
তিনি বলেন, ‘অন্যায়ের প্রতিবাদের জন্য তারুণ্যের উত্থান, এই রাজনৈতিক দলের জন্ম। প্রতিবাদের মধ্য দিয়ে আমাদের অধিকার আদায় করবো।’ ২০১৪ এবং ২০১৮ সালের মতো ‘বিনা ভোটের’ এবং ‘ভোট ডাকাতির’ নির্বাচন এই দেশে ভবিষ্যতে আর হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code