সুপ্রীম কোর্ট বার নির্বাচন

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর গণনাকালে আওয়ামী লীগ বনাম যুবলীগ তান্ডবে আবার সুপ্রীম কোর্ট বার কলংকিত হয়েছে।

Manual6 Ad Code

পুনরায় সুপ্রীম কোর্টের আইনজীবীদের মর্যাদা ও সম্মান ভুলুন্ঠিত হয়েছে।গত ২ বছরের পদাংক অনুসরণ করে ভিন্ন কায়দায় আওয়ামী লীগ বনাম যুবলীগের তান্ডবে গণনা ছিনিয়ে নিয়ে সর্বোচ্চ আদালতের আইনজীবীদের ম্যান্ডেট পদদলিত করা হয়েছে।

Manual8 Ad Code

৭৯০৯ ভোটের মধ্যে ৫৩৪৬ কাষ্টের পর বৃহস্পতি বিকেলে ভোট গ্রহণ বন্ধ হয়। রাত ১টায় সর্টিংকালে একই ভাঁজে একাধিক ব্যালট থাকায় দেখা যায় প্রায় ২০০ ভোট বেশী কাষ্ট হয়েছে।এ ঘটনায় বংগবন্ধু আওয়ামী পরিষদের মনোনয়ন বঞ্চিত,যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথী প্রতিবাদ করলে ঘটনার সূত্রপাত।ভোর ৬টার দিকে বহিরাগতরা যুথীর নামে শ্লোগান দিয়ে জোরপূর্বক গণনাস্হলে ঢুকে সম্পাদক পদে আওয়ামী প্রার্থী শাহ মন্জুরুল হককে হেনস্তার পাশাপাশি অতিউৎসাহী এএজি সাইফসহ কয়েকজনকে আহত করে।পরে পুলিশ এসে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে যায়।বিএনপি সমর্থকরা পরে সন্ত্রাস বিরোধী মিছিল করে নীল প্যানেলকে বিজয়ী ঘোষণা করে।

গণনা ভন্ডুল করায় এড আবেদ রাজাসহ আইনজীবীরা তীব্র নিন্দা জানান।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code